উৎসব-ঐতিহ্য আর বিজয়ের গল্পে মুখর চান্দিনা উপজেলা মেলাচত্বর

চান্দিনা উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চান্দিনায় বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার

2025-12-15T21:07:10+00:00
2025-12-15T21:07:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উৎসব-ঐতিহ্য আর বিজয়ের গল্পে মুখর চান্দিনা উপজেলা মেলাচত্বর
চান্দিনা উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ৬৫)
X

কুমিল্লার চান্দিনায় বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজয় মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। এই মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

মেলার প্রথম দিন থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বিজয়ের আনন্দে সাজানো মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, এবারের বিজয় মেলায় মোট ১৫টি স্টল বসানো হয়েছে। উপজেলা চত্বরজুড়ে সারিবদ্ধভাবে সাজানো স্টলগুলোর প্রতিটির মাথায় একই নকশায় ‘বিজয় মেলা’ লেখা নামফলক রয়েছে। তবে স্টল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর নাম আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। প্রথম দিনের মেলায় বিক্রয়কর্মীরা স্টল সাজানো ও পণ্য প্রদর্শনে ব্যস্ত সময় পার করেন। ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকাশনার বই, নান্দনিক দেশজ পণ্য, বুটিক ও হস্তশিল্প, চারু ও কারুশিল্প, স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী দেশি পিঠার সমাহার। এসব পণ্য মেলায় আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সাল আল নূর, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়া, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি করাই এই বিজয় মেলার মূল লক্ষ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy