অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী জেলার বেলাব উপজেলায়টজাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট

2025-12-15T21:14:24+00:00
2025-12-15T21:14:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপারেশন ডেভিল হান্টে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম   (ভিজিট : ৮১)
X

নরসিংদী জেলার বেলাব উপজেলায়ট জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনাকালে আওয়ামী লীগের সহযোগি সংগঠন বেলাবো উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ কমলকে গ্রেফতার করে বেলাব থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সাব্বির আহমেদ (কমল) উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মতিউর রহমান ভুঁইয়া। 

বেলাব থানা সূত্রে জানা গেছে, রাতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ গ্ৰাম সুটুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানায়, গ্ৰেফতারকৃত আসামি মোঃ সাব্বির আহমেদ কমল সন্ত্রাস দমন আইনের মামলায় সংশ্লিষ্টতা থাকায় ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক বেলাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে গ্ৰেফতার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy