প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:২১ পিএম (ভিজিট : ৫৮)

X
কুমিল্লার মনোহরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর এক মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা-০৯ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওঃ নুরুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহা. জয়নাল আবেদীন, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী মাওঃ ফয়েজুর রহমান উপজেলা যুব বিভাগের সভাপতি মুহা. মহি উদ্দিন, বাইশগাঁও ইউনিয়ন আমির গাজী সাইফুল বারী তুহিন, উপজেলা সদর ছাত্রশিবির সভাপতি মোঃ মীর হোসেন প্রমুখ।