পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটে সোমবার

2025-12-15T21:39:22+00:00
2025-12-15T21:39:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

রাজশাহীর পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পুঠিয়া পৌরসভার কাজীপাড়া এলাকায়।  

নিহত তোতা মিয়া রাজশাহীর চারঘাট উপজেলার বড় বালাদিয়ার গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়া পুঠিয়া বাজার থেকে ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কাজীপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তোতা মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

ঘটনার পরপরই পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy