প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম (ভিজিট : ৮৭)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রথম মতবিনিময় সভাটি করেছেন রাউজানে।
সোমবার এই সভা করেন রাউজান সরকারি কলেজ মিলানায়তনে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া।
তিনি অংশিজনদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন হবে দেশ বিদেশি সকল মানুষের প্রত্যাশার নির্বাচন। যে নির্বাচন হবে সুষ্ঠু,অবাদ,শান্তিপূর্ণ। এই নির্বাচন হবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমৃদ্ধ দেড় গড়ার প্রত্যয়ে নির্বাচন।
তিনি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টদের সততা,নিষ্ঠা, দল নিরপেক্ষ ও র্নিভয়ে কাজ করার আহ্বান জানান। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা নির্বাচনী কর্মকর্তা বশির আহমদ প্রার্থীদের আচরণ বিধি বিস্তারিত তুলে ধরেন। আচরণবিধির ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান। তিনি আইন শৃংঙ্খা পরিস্থিতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হুঁসিয়ারী দিয়ে বলেন, বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাটি,বালু, ভূমিদস্যুদের গ্রেফতার করা হচ্ছে। কেউ রেহায় পাবে না। নির্বাচন কাজে যারা বিঘ্নিত ঘটনার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
সভায় সেনা বাহিনী, র্যাব, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।