সীতাকুণ্ডে ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম এর আনুষ্ঠানিক উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাবাংলা

গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় ১৫ ডিসেম্বর সোমবার বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’। এটি একটি

2025-12-15T22:06:34+00:00
2025-12-15T22:06:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম এর আনুষ্ঠানিক উদ্বোধন
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০৬ পিএম   (ভিজিট : ৭৪)
X

গ্রামীণ হেলথটেকের পৃষ্ঠপোষকতায় ১৫ ডিসেম্বর সোমবার বন্দরনগরী চট্টগ্রামের অদূরে সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’। এটি একটি মানবিক ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ। 

মানবিক সংস্থা মহসিন-ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিনিধি, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। 

‘সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারের কাছে—যা ‘সুখী বাড়ি’ নামে পরিচিত ৩৬০ ডিগ্রী সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। এই পাইলট কার্যক্রমে ৫০টি পরিবার অন্তর্ভুক্ত ছিল, যা ছিল বাস্তব জীবনে সুখী ইকোসিস্টেমের প্রথম বাস্তবায়ন। এখানে ডিজিটাল উদ্ভাবন, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্ব একত্রে নিশ্চিত করেছে যেন প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া যায়। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুখী ফ্যামিলি হেলথ কার্ড। যার মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকাপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবে। 

পাশাপাশি অনুষ্ঠানে ঘোষণা করা হয় ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ, যা পরিচালিত হবে সুখী অ্যাপের মাধ্যমে। এছাড়াও সীতাকুণ্ড এলাকায় অবস্থিত পার্টনার ল্যাব থেকে স্বাস্থ্য পরীক্ষায় হেলথকার্ডধারীরা পাবে বিশেষ ছাড়, যা তাদের চিকিৎসা ব্যয় কমাতে বড় ভূমিকা রাখবে।

‘সুখী গ্রাম’ প্রমাণ করলো যে প্রযুক্তি, সহযোগিতা এবং সহমর্মিতা একত্রীভূত হলে স্বাস্থ্যসেবা যেকোনো ঘরেই পৌঁছে যেতে পারে। সুবিধা বঞ্চিত কমিউনিটিগুলোর প্রতি সুখীর যেই প্রতিশ্রুতি এ উদ্যোগের মাধ্যমে তারই ধারাবাহিকতা প্রমানিত হল। প্রান্তিক মানুষের সুস্থ, নিরাপদ এবং সচেতন ভবিষ্যৎ গড়তে সুখী আগামীতেও এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করে যাবেন বলে আয়োজকরা আশা ব্যাক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy