শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

আজ ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত

2025-12-16T10:53:26+00:00
2025-12-16T11:01:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে মহান বিজয় দিবস উদযাপনও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ এএম  আপডেট: ১৬.১২.২০২৫ ১১:০১ এএম  (ভিজিট : ৯৮)
X

আজ ১৬ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাংলাদেশীদের জন্য এক অবিস্মরণীয় দিন।

শেরপুর জেলা 'প্রশাসক তরফদার মাহমুদুর রহমান  –জেলা-পুলিশ মোঃ কামরুল ইসলাম এবং শেরপুর পৌর প্রশাসক  আরিফা সিদ্দিকা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ  জেলা শহরের সর্বোস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ  করেন এবং বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শেরপুরে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

মহান বিজয় দিবসের এই মহেন্দ্রক্ষণে শেরপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও জেলা পুলিশ সুপার  কামরুল ইসলাম উপপরিচালক স্থানয়ি সরকার  আরিফা সিদ্দিকা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,শেরপুর   অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মিজানুর রহমান ভূঁঞা, শেখ জাহিদ হাসান প্রিন্স অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেরপুর  - সাইফুল ইসলাম কমল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শেরপুর -  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার     সহ জেলা  প্রশাসন ও পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুরিশ  সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy