বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,

2025-12-16T11:19:40+00:00
2025-12-16T11:19:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয় দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ এএম   (ভিজিট : ৪৪)
X

মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনসহ সারাদেশে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণকল্পে র‌্যাবের দৃশ্যমান উপস্থিতি ও টহল অব্যাহত থাকবে।

সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে বিজয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন¦য় করে র‌্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 

বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যে জারিকৃত সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস কাজ করছে। 

বিজয় দিবসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব ফোর্সেস গত ১৩ ডিসেম্বর থেকে ব্যাটালিয়নের আওতাধীন এলাকার উল্লেখযোগ্য ভেন্যু ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বাড়িয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থানসমূহের আশপাশে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্ম টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইন নজরদারি করবে।

অনুষ্ঠানস্থলের আশেপাশে কেউ যেন কোন প্রকার ব্যাগ, বস্তা বা কার্টুন জাতীয় কোন দ্রব্য বহন ও সংরক্ষণ করতে না পারে সে লক্ষ্যে, সন্দেহভাজন ব্যক্তি অথবা সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কিশোর গ্যাং সংক্রান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং তারা যেন সংঘাতে জড়িয়ে অনুষ্ঠান পরিচালনায় ব্যাঘাত ঘটাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশে ভিভিআইপি ও ভিআইপি, বিদেশী কূটনৈতিক মিশনের গণ্যমান্য ব্যক্তিবর্গের গমনাগমনের স্থানসহ জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 

শহরের প্রবেশ-বাহির পথসমূহসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা যেসব এলাকায় জনসমাগম বেশি সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। 








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy