প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ১১:৫৩ এএম (ভিজিট : ৮৬)

X
ইন্দুরকানীতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আয়োজিত বর্ণাঢ্য বিজয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, শূরা সদস্য মো. কবির হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু হানিফ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. আহাদুল ইসলাম নাঈম, সহ-সভাপতি মো. বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মামুন হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রাহাতুল ইসলামসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
র্যালি শেষে জামায়াত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।