নানা আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

পবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।

2025-12-16T12:08:24+00:00
2025-12-16T12:08:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানা আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম   (ভিজিট : ২৯)
X

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (বিজয় দিবস) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল  ৯:১৫ মিনিটে  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।


র‌্যালিতে ছাত্র বিষয়ক উপদেষ্টা, ডিন কাউন্সিলের কনভেনর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্যরা উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করেন। পরে উপাচার্যের নেতৃত্বে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন হল প্রশাসন, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “মহান মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ন্যায়, মানবিকতা ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে দেশ গঠনে সম্পৃক্ত করাই আজকের দিনের প্রধান অঙ্গীকার।”


তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধির চর্চাকেন্দ্র, যেখানে ইতিহাস ও দেশপ্রেম শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় প্রতিফলিত হবে। শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”


দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৃজনী বিদ্যানিকেতনে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। একই সময়ে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
দুপুরে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।



এছাড়া মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দিবসের দুই দিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy