পাবনায় আ.লীগ নেতা প্রলয় চাকী আটক

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

সংগীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

2025-12-16T12:29:54+00:00
2025-12-16T16:26:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনায় আ.লীগ নেতা প্রলয় চাকী আটক
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম  আপডেট: ১৬.১২.২০২৫ ৪:২৬ পিএম  (ভিজিট : ৫৭)
X

সংগীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রলয় চাকীর ছেলে জনপ্রিয় সংগীত পরিচালক সানী চাকী জানান, সকাল আটটার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোন মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এ সময় আটকের কারণ জানতে চাইলে তারা সুনির্দিষ্ট করে কিছু না জানালেও ডেভিল হান্ট অভিযানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান।

সানী আরও জানান, বাবা কখনোই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেন নি। তার নামে কোন মামলাও নেই। সরকার পতনের পরেও তিনি বাড়িতেই ছিলেন। তিনি শারীরীিক ভাবে গুরুত্বর অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও চোখের কর্ণিয়ার রোগে ভুগছেন। তাকে অযথা হয়রানি করা হচ্ছে।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, সারা দেশে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, প্রলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে সাড়া ফেলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy