হাদির ছবি সংযুক্ত হেলমেট মাথায় প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন সাহসী

2025-12-16T12:37:09+00:00
2025-12-16T12:43:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির ছবি সংযুক্ত হেলমেট মাথায় প্যারাট্রুপিংয়ে আশিক চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম  আপডেট: ১৬.১২.২০২৫ ১২:৪৩ পিএম  (ভিজিট : ৭২)
X

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে আকাশ থেকে ঝাঁপ দিয়ে এই ইতিহাস গড়বেন তারা। 

দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট মাথায় এই ঐতিহাসিক ইভেন্টে অংশ নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে রোববার (১৪ ডিসেম্বর) জানানো হয়,  ৫৪ জনের দলে থাকা আশিক চৌধুরী তার জাম্পটি একটি বিশেষ আবেগের জায়গা থেকে উৎসর্গ করছেন। তিনি গুলিবিদ্ধ হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে এই প্যারাসুট জাম্পে অংশ নেবেন।

ফেসবুক পেইজের এই বার্তায় বিজয়ের আনন্দঘন মুহূর্তে হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতেই বিজয় দিবসে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে ‌‘টিম বাংলাদেশ’ এর ৫৪ জন প্যারাট্রুপারের এই বিশেষ মহড়া ও রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

এছাড়াও এই ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল ১১টার দিকে দেখা যায়, আগারগাঁও–সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।




  বিষয়:   আশিক চৌধুরী  হাদি  হেলমেট  প্যারাট্রুপিং 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy