পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা

2025-12-16T12:46:52+00:00
2025-12-16T12:46:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

দিবসটিতে হাসপাতাল, সরকারি ও বেসরকারি শিশু সদন ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম সরদার, হিসাব রক্ষণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অপরদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল মহান বিজয় দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy