প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম (ভিজিট : ৪৬)

X
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন, তৃপ্তি ঘোষ, একে আব্দুল সায়েম, মোঃ জাহিদুল ইসলাম, প্রভাষক শাহজালাল প্রমুখ। আলোচনাসভাটি সঞ্চালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহানারা সরকার নদী।
অনুষ্ঠানশেষে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনাসভার আগে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে কলেজ চত্বরে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।