মহান বিজয় দিবস উদযাপন: নাচোল উপজেলায় শ্রদ্ধা ও উদ্দীপনা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নাচোল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে দিনব্যাপী বিভিন্ন

2025-12-16T12:49:38+00:00
2025-12-16T12:49:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মহান বিজয় দিবস উদযাপন: নাচোল উপজেলায় শ্রদ্ধা ও উদ্দীপনা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

নাচোল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসের শুরুতে নাচোল সরকারি কলেজ মাঠে ৩১ বার তোপধ্বনি করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জানাতে একে একে শহীদ স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, নাচোল থানা, ​নাচোল পৌরসভা, ​বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ​রাজনৈতিক দলসমূহ। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
​সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় জমকালো কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়াও, দিনব্যাপী ছিল বিজয় মেলা।

​বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য মুক্তিযোদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে সংবর্ধনা প্রদান করা হয়।

​এই বিশেষ দিনে উপজেলা হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর, শহীদ ও দেশবাসীর কল্যাণে উপজেলার মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

​নাচোল উপজেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় আয়োজিত এই বিজয় দিবসের অনুষ্ঠানমালা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy