প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ পিএম (ভিজিট : ৫৩)

X
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শহিদদের মাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, বেনাপোল বন্দর থানার অফিসার ইনচার্জ আশরাফ,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ এস এম সাখাওয়াত,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম. শাখির উদ্দিন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল্লাহ আল রাসেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।