প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৯ পিএম (ভিজিট : ১০৭)

X
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূর্চীর সূচনা হয়।
প্রতূষে জেলা কালেক্ট্ররেট প্রাঙ্গনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. গোলাম মাওলা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকসহ সর্বস্থরের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় জেলা শহরের সাতপাই আধুনিক স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।