পুঠিয়ায় মহান বিজয় দিবস পালিত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার

2025-12-16T13:02:45+00:00
2025-12-16T13:02:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় মহান বিজয় দিবস পালিত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:০২ পিএম   (ভিজিট : ২৭)
X

রাজশাহীর পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। পরে পুঠিয়া উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy