প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৭:২৪ পিএম (ভিজিট : ৫৬)

X
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশের মতো নরসিংদীতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে নরসিংদীতে শুরু হয় মহান বিজয় দিবসের কর্মসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।..
এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনভর বিভিন্ন কর্মসূচিতে নরসিংদীতে বিরাজ করছে বিজয়ের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ।