প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ পিএম (ভিজিট : ৩৫)

X
লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার( ১৬ই ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে সকাল ৯ নয়টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় পতাকা উত্তলন অভিবাদন গ্রহণ এবং পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। এসময় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজে অংশ নিয়ে মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র তুলে ধরে শারীরিক কসরত প্রদর্শন করেন। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আবদুল বাসেত জিহাদি, সমাজ সেবা অফিসার বজলুল করিম, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ অধ্যক্ষ আশরাফ উদ্দিন, এবং বীর মুক্তিযোদ্ধাগন।