নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

বারহাট্টা( নেত্রকোনা)প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি,

2025-12-16T13:39:56+00:00
2025-12-16T13:39:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত
বারহাট্টা( নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৯ পিএম   (ভিজিট : ১১২)
X

নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মার্চপাস্ট, ডিসপ্লে, মোনাজাতা/প্রার্থনা, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, উন্নত খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

মঙ্গলবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে  উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল সাড়ে আটটায় বারহাট্টা মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ শিবিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির খান,বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy