প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪২ পিএম (ভিজিট : ৪৬)

X
৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তাগাছা।
মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিটে পৌরসভার স্মৃতিস্তম্ভে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিজয় র্যালি বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমন কান্তি সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের এইচআই ইনচার্জ আলহাজ্ব মো: সিদ্দিকুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই গিয়াস উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আফরোজা খানম, ডলি রানী সরকার, আফরোজা বেগম, শাহীন পারভীন, মলি আক্তার, রোকেয়া খানম, মেডিকেল এসিস্ট্যান্ট মোখলেজুর রহমান, এসআইটি আশরাফুল আলম, স্বাস্থ্য সহকারী তারিকুল ইসলাম, সিএইচসিপি উসমান গনি প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।