বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজে ধানবোঝাই ট্রাকে আগুন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুপরিচিত জহুরা ইন্ডাস্ট্রিজের ভেতরে ধানবোঝাই একটি ট্রাকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার

2025-12-16T13:48:43+00:00
2025-12-16T13:48:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড্রাইভার-হেল্পার দগ্ধ
বোচাগঞ্জে জহুরা ইন্ডাস্ট্রিজে ধানবোঝাই ট্রাকে আগুন
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৪৮ পিএম   (ভিজিট : ২৪)
X

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুপরিচিত জহুরা ইন্ডাস্ট্রিজের ভেতরে ধানবোঝাই একটি ট্রাকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেল্পার গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে জহুরা ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে ঢাকা মেট্রো ট-২৪-৭৮২৬ নম্বরের ১০ চাকার ধানবোঝাই ট্রাকটির কেবিনে আগুন লাগে। এতে ট্রাকের ড্রাইভার মো. মিজানুর রহমান ও হেল্পার আবু সাইদ (২২) আগুনে ঝলসে যান।

খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।

আহতদের মধ্যে ট্রাকচালক মো. মিজানুর রহমান বর্তমানে ঝুঁকিমুক্ত থাকলেও হেল্পার আবু সাইদের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার পুটিবাড়ী গ্রামের সাহাদতের ছেলে।

এ বিষয়ে জহুরা ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আব্দুল হান্নান মুঠোফোনে জানান, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে তিনি আগুন লাগার বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে তিনি অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

জহুরা অটোরাইস মিলের ফোরম্যান বিশ্বজিৎ জানান, ভোর আনুমানিক ৫টার দিকে মিলের এক কর্মচারীর মাধ্যমে তিনি আগুন লাগার সংবাদ পান। আগুনে ড্রাইভার সামান্য দগ্ধ হলেও হেল্পারের অবস্থা গুরুতর।

সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, ভোর ৫টা ৩৪ মিনিটে ট্রিপল লাইনের মাধ্যমে আগুন লাগার খবর পাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের কেবিনের ওয়্যারিং ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy