ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬

2025-12-16T13:54:04+00:00
2025-12-16T13:54:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মহান বিজয় দিবস উদযাপন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম   (ভিজিট : ২২৩)
X

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।










পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল জিবিজি সরকারি কলেজ মাঠে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শারীরিক কসরত প্রদর্শন এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল চাঁন মিয়া, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সরোয়ার রিজভী, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ জিবিজি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy