আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন

2025-12-16T13:53:51+00:00
2025-12-16T13:53:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম   (ভিজিট : ১১৩)
X

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়।

​​ ​সকাল ১১টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। 

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আজকের এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

​এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy