প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম (ভিজিট : ১১০)

X
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরস্থ শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বিভিন্ন বাহিনী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন ও উন্মুক্ত ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হাছানের সভাপতিত্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।