মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

‎মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

‎কুমিল্লা জেলায় মেঘনা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

2025-12-16T14:08:54+00:00
2025-12-16T14:08:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
‎মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:০৮ পিএম   (ভিজিট : ৫৪)
X

‎কুমিল্লা জেলায় মেঘনা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।
‎স্বাধীনতা যুদ্ধে শহীদ দের  স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মেঘনা উপজেলা প্রশাসন। পরে শান্তির প্রতীক হিসেবে সাদা পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে মেঘনা থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধারা, আনসার ও ভিডিপি, মেঘনা নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
‎দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
‎সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, মেঘনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিন মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা।
‎আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের পাশাপাশি ২০২৪ সালের আত্মদানকারী শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy