
গাজীপুরের কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাহিদুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।