নেছারাবাদে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ

2025-12-16T14:15:37+00:00
2025-12-16T14:15:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:১৫ পিএম   (ভিজিট : ১১০)
X

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন নেছারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত মা-বোনদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা পুলিশের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত বলেন, “মহান বিজয় আমাদের গর্ব, আমাদের পরিচয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ বলেন, “বিজয় দিবস শুধু উদযাপনের নয়, এটি আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণের দিন। মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।”

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। নেছারাবাদ উপজেলায় দিবসটি পালনের মধ্য দিয়ে সেই গৌরবময় ইতিহাস নতুন করে স্মরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy