রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদায় জেলায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মহান বিজয়

2025-12-16T14:20:50+00:00
2025-12-16T14:20:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২:২০ পিএম   (ভিজিট : ১১৯)
X

যথাযোগ্য মর্যাদায় জেলায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে সরকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এরপর রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, বিভিন্ন প্রশাসনের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল সাড়ে ৭টায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসমাধিতে বিজিবি সেক্টর কমান্ডার ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।

এছাড়াও দিনব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। রাঙামাটি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy