সাতক্ষীরা মহাসড়কে মহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত

তালা( সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় মহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের

2025-12-16T15:50:29+00:00
2025-12-16T15:50:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরা মহাসড়কে মহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত
তালা( সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ৯৯)
X

সাতক্ষীরার তালা উপজেলায় মহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫)এবং তার ছেলে মুস্তাকিম(১০)

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, তিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy