প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ পিএম (ভিজিট : ৫৭)

X
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় রামগঞ্জের সোনাপুর চৌরাস্তা শহীদ স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়। রামগঞ্জ আসনে ধানের শীর্ষ প্রতীকের পদপ্রার্থী সাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রামগঞ্জ পুলিশ বক্সের পাশ থেকে একটি শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদলের সভাপতি কবির হোসেন কানন, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।