চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল

2025-12-16T16:35:33+00:00
2025-12-16T16:35:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম   (ভিজিট : ৬৮)
X

চট্টগ্রামের চন্দনাইশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে সরকারি ঘোষণা মোতাবেক পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চন্দনাইশ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, পুলিশ প্রশাসন, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,  সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন স্কুলের অংশগ্রহনে আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা  নির্বাহী অফিসার মোঃ রাজীব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  জাফর আলী হিরু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি ও  সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন, মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহউদ্দিন ,পল্লী বিদ্যুৎ সমিতি চন্দনাইশের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. এনামুল কবির, চন্দনাইশ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ সাবের আহমদ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy