নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস পালিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি সহ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা

2025-12-16T17:15:23+00:00
2025-12-16T17:15:23+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস পালিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম   (ভিজিট : ৮৪)
X

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি সহ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির নেতারা শহরে বিজয় র‌্যালি বের করেন। র‌্যালি শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ষড়যন্ত্র করবে, সেই একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা যদি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে এই বীর জনতা তাদের পুনরায় পরাস্ত করবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবির মামুন, রহিমা শরীফ মায়া সহ দলীয় নেতাকর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy