প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম আপডেট: ১৬.১২.২০২৫ ৫:৪৪ পিএম (ভিজিট : ১৩২)

X
পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যে মহান বিজয় দিবসে নানাবিদ কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তোপ্পোধব্বনি শেষে বাসস্ট্যান্ড অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের সুধীবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
সকাল ৮ টায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি'র আহবায়ক নূর মুজাহিদ স্বপনের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পন করে শহিদদের স্মরণে মোনাজাত করে।
অপর দিকে পৃথক পৃথক ভাবে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিকাল ২টায় দিকে উপজেলা-পৌর বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠন,উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গসহযোগি সংগঠন বিজয় র্যালী বের করে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে দিবসের আলোকে আলোচনা সভার আয়োজন করেন।
সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে কুজকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা চত্বরে ফেষ্ঠুন উড়িয়ে এবং শান্তির পায়ড়া অবমুক্ত করে বিজয় মেলা উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাপস পালের সভাপতিত্বে এবং সরকারী হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল করিম সরকারের সঞ্চালিত অনুষ্ঠানে বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীতে বিজয়ীদের প্রতিষ্ঠান ও ব্যক্তি পার্যায়ে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)মো.মিজানুর রহমান,থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমানসহ অন্যন্য অতিথিবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রশাসনের পক্ষে সংবর্ধনা দেওয়া হবে।দূপুরে উপজেলা পরিষদ মাঠে প্রশাসন বনাম সুধী সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একডেমীর শিল্পীদের সমন্ময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে সকল কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।