চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

১৬ ডিসেম্বর তারিখ দিনের প্রথম প্রহরে ১২ টা ০১ মিনিটে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান

2025-12-16T17:19:41+00:00
2025-12-16T17:19:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ পিএম   (ভিজিট : ৫৬)
X

১৬ ডিসেম্বর তারিখ দিনের প্রথম প্রহরে ১২ টা ০১ মিনিটে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক এক নাগাড়ে ১ মিনিট হুইসেল বাজানোর মাধ্যমে দিবসের সূচনা হয়।

সকাল ৬.৩০ ঘটিকায় সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম বন্দর র্কৃপক্ষের সকল দপ্তর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থিত জলযান সমূহে, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব/ সংসদ সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ ঘটিকায় চেয়ারম্যান, চবক রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি, চবক রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। এসময় চবক এর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্থরের কর্মকর্তা/কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীসহ তাদের স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।  

দিবসটি উপলক্ষ্যে চবক এর আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ও ১৬ ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত আলোকসজ্জা এবং ব্যানার, ফেস্টুন ও পতাকা দ্বারা বন্দর ভবন ও সন্নিহিত এলাকা সজ্জ্বিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy