আড়াইহাজারে রাস্তার পাশে পড়েছিল যুবকের মস্তকবিহীন লাশ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী

2025-12-16T17:21:41+00:00
2025-12-16T17:21:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে রাস্তার পাশে পড়েছিল যুবকের মস্তকবিহীন লাশ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ২৩২)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকায় এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। 

পুলিশের দেয়া তথ্য মতে নিহত যুবকের নাম শহিদুল ইসলাম। তিনি সিলেটের ভাতাঝিল এলাকার ৪৭/এ, ভবনের ২য় তলার বাসিন্দা এবং তিনি মৃত আনোয়ারুল ইসলাম ও রেশমা দম্পতির পুত্র। তবে তাকে কি করণে এবং কোথায় কে বা কারা এমন নির্মম ভাবে খুন করে এখানে এনে লাশ ফেলে রেখেছে সেই সম্পর্কে পুলিশ বিস্তারিত কোন তথ্য দেয়নি।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি। লাশের শাহাদাত ও তর্জনী আঙ্গুল বিচ্ছিন্ন ছিল।

তিনি আরও জানান, কে বা কারা নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে লাশটি ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy