নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।আজ মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে

2025-12-16T17:21:32+00:00
2025-12-16T17:21:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ামতপুরে মহান বিজয় দিবস পালিত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ২৬)
X

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির সূচনা হয়।

পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুনের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটিতে নিয়ামতপুর মডেল বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

তাছাড়া দুপুরে হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন এবং শহীদদের স্বরণে মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy