কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইন্স লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী

2025-12-16T17:26:25+00:00
2025-12-16T17:26:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ৪৮)
X

কক্সবাজার শহরে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইন্স লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, পরে জানা যাবে। তবে ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। হয়তো কোনও দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, কেউ হতাহত হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy