যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপন

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের

2025-12-16T17:35:47+00:00
2025-12-16T17:35:47+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যথাযোগ্য মর্যাদায় বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম   (ভিজিট : ৩৯)
X

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের মুক্তির ফুলবাড়িতে শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।


সকালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, জেলা জামায়াতে ইসলামী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া পৌরসভা, জেলা পরিষদ, বগুড়া প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।


সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সকাল ৮টায় শহীদ চান্দু স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার শাহাদাত হোসেন কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।


বেলা ১২টায় অমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


দিবসটি উপলক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার সকল পার্ক ও বিনোদন কেন্দ্র শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায় মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


নানামুখী এসব কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy