পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল

2025-12-16T17:38:22+00:00
2025-12-16T17:38:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৬০)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নূর-এ-আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তসহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের লোকজন, শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy