আটপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার আটপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে উপজেলা প্রশাসনের

2025-12-16T17:49:03+00:00
2025-12-16T17:49:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৩৮)
X

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার আটপাড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, বীর মুক্তিযোদ্ধা সামশুল হক শান্তু (আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ আটপাড়া ), উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল আলম, থানার অফিসার ইনচার্জ ওসি মো. জুবায়দুল আলম, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয় দিবসের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy