দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি

2025-12-16T17:54:49+00:00
2025-12-16T17:54:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে মহান বিজয় দিবস উদযাপন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, জামায়াতে ইসলামী, দুর্গাপুর প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তিতে ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।  

পরবর্তিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরবর্তিতে জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাগন, সকল দপ্তর প্রধান, উপজেলা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলে নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন। দুপুরে বিভিন্ন মন্দির মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে শিল্পকলা একাডেমির এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy