মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকা, দলীয় পতাকা, রঙিন ফেস্টুন ও বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খোন্দকার, জেলা বিএনপি নেতা আব্দুস সামাদ খান মন্টু, নুর মোহাম্মদ মাসুম বগা, রেহানুল ইসলাম বুলাল, আনিসুল হক বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।