গোলাম আযমকে সূর্যসন্তান ডেকে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য

2025-12-16T18:00:37+00:00
2025-12-16T18:00:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাম আযমকে সূর্যসন্তান ডেকে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০০ পিএম   (ভিজিট : ৯৭)
X

গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, স্বাধীনতাবিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনো দেশের শান্তি কামনা করেনি। তারা তখনো দেশের স্বাধীনতা চায়নি, এখনো চায় না।

তিনি বলেন, বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক।

চব্বিশের গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে, একাত্তরের সঙ্গে ২৪ এর কোনো তুলনা চলে না, এটা সম্ভব নয়।

নির্বাচনের আগে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি মন্তব্য করে মির্জা আব্বাস দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy