নানা কর্মসূচিতে কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনা হয় দিনের

2025-12-16T19:33:57+00:00
2025-12-16T19:33:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নানা কর্মসূচিতে কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৩৬)
X

ঢাকার কেরানীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনা হয় দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কেরানীগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মো. সাহাবুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল (মডেল) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy