বিজয় দিবসে বুড়িগঙ্গায় শিবিরের ব্যতিক্রমী নৌ-র‍্যালি

কেরানীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌ-র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায়

2025-12-16T19:41:43+00:00
2025-12-16T19:41:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয় দিবসে বুড়িগঙ্গায় শিবিরের ব্যতিক্রমী নৌ-র‍্যালি
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ৫৫)
X

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌ-র‍্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এই র‍্যালিতে একশটি নৌকায় প্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।

লাল সবুজ রঙের টি-শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে শিবির নেতাকর্মীরা ‘বিজয় দিবস সফল হোক’; ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্য প্রার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমধর্মী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, আজ বুড়িগঙ্গাসহ আমাদের সব নদী দখল-দূষণে মৃতপ্রায় হয়ে গেছে। আমাদের তিস্তা, ফেনীসহ সব বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীর পানির ন্যায্য হিস্যা চাই। গতকাল নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীন দিবস নিয়ে যে পোস্ট দিয়েছেন, এটি আমাদের দেশের স্বাধীনতা হেয়প্রতিপন্ন করার শামিল। বাংলাদেশ নিয়ে ভারতের মনোভাব ও চিন্তাভাবনা এলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy