সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা

2025-12-16T19:50:20+00:00
2025-12-16T19:50:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতকানিয়ায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম   (ভিজিট : ৪৬)
X

চট্টগ্রামের সাতকানিয়ায় বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামছুদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ জাতির স্মরণীয় অধ্যায়। তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। উপজেলা প্রশাসন অতীতেও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy