কোনাবাড়ীতে নানা আয়োজনের‌ মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে পালিত হলো মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোর ৬টা থেকে

2025-12-16T19:52:33+00:00
2025-12-16T19:52:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কোনাবাড়ীতে নানা আয়োজনের‌ মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে পালিত হলো মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোর ৬টা থেকে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে ১৯৭১ এর মহান বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,শিল্প প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান। 

১৬ ডিসেম্বর ভোর থেকে নানা  সংগঠন,নানা পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন কোনাবাড়ী  থানা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

এতে নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস এর গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ সালাহ উদ্দিন আহমেদ  এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর বারী, বিজয় টিভি ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মোঃ তৌফিক ইসলাম, এনপিবির প্রতিনিধি মেহরাব হোসেন, সাংবাদিক জুয়েল রানা,সাহিনু্র ইসলাম শাহীন,মুন্নাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও সকাল সাড়ে ৮ টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কোনাবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবুল বাসার, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোঃ ফরহাদ হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা জিয়া পরিষদের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, কোনাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হেলাল মিয়া,থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, ১৯৭১  সালের মহান মুক্তিযুদ্ধে যারা অংশ গ্রহণ করেছেন এবং যারা শহীদ হয়েছেন তারাই জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের এই আত্মত্যাগ আমাদের প্রজন্মের চিরচেনা পথ প্রদর্শক। যতদিন বাংলাদেশ থাকবে,বাঙালি থাকবে ততদিন বাঙালি জাতী তাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy