শেরপুর ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।১৬

2025-12-16T20:15:05+00:00
2025-12-16T20:15:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুর ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ৭৯)
X

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্টেডিয়ামে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এতে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এর সবটুকু অবদান জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আজ বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীরভাবে স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের ভূখণ্ডে তাদের অবদান সবচেয়ে বেশি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে।’

পরে ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

এর আগে প্রত্যুষে ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। পরে ভোর সাড়ে ৬টায় উপজেলা শহিদদের নাম ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল নয়টায় উপজেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy